৩ অক্টোবর ২০২৩


মধ্যনগরে ১কেজি গাঁজাসহ আটক ১

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে এককেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডার আলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । আটক ব্যক্তি ওই গ্রামের মৃত মুসা আলীর পুত্র মনির মিয়া (৩৪)।

বিষয়টি নিশ্চিত করে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এম ইমরান হোসেন আজকের সিলেটকে বলেন,আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন