২৯ এপ্রিল ২০২২


আফগানিস্তানে ফের বোমা বিস্ফোরণ, নিহত ৯

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুই দফা জোরালো বিস্ফোরণে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরো ১৩ জন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় মাজার-ই-শরিফ শহরে এ হামলাগুলো হয়।

এক বিবৃতিতে পুলিশ জানায়, বোমাগুলো মাজার-ই-শরিফ শহরে দুটি পৃথক যানবাহনে রাখা হয়েছিলো। ইফতারের আগমুহূর্তে বাজার এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এখনো কেউ হামলার দায় স্বীকার না করলেও জঙ্গি সংগঠন আইএসের সন্দেহের তীর দিকেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলার মূল টার্গেট ছিলো সংখ্যালঘু শিয়া-হাজরা গোষ্ঠী।

এর আগে, গত সপ্তাহে মাজার-ই-শরিফের একটি মসজিদ ও মাদ্রাসায় জোরালো বিস্ফোরণ ঘটানো হয়। যাতে প্রাণ হারান ৩৩ শিয়া মুসলিম।

শেয়ার করুন