২৮ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেটের জেলা প্রশাসন। সিলেট সার্কিট হাউজ ও কীনব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মানের নেতৃত্বে অভিযান অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে ৫ গাড়িকে জরিমানা ও ২গাড়িকে রেকার করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সোলায়মান বলেন, সার্কিট হাউজ ও কীনব্রিজ এলাকায় গাড়ি পার্কিং না করতে আগেই নির্দেশনা ছিলো। সেই নির্দেশনা কার্যকরে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার বিকেলে অভিযান চালানো হয়েছে।
অভিযানে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার একটি টিম সহায়তা করে। অবৈধভাবে পার্কিংয়ের অভিযোগে ৫গাড়িকে ৮ হাজার টাকা জরিমানা ও ২টি গাড়ির মালিক না পাওয়াতে রেকার করা হয়েছে বলেও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া গণমাধ্যমকে জানান ।