২৭ মে ২০২৩
খলিলুর রহমান : ‘শেষ নবীর পরে নবী নাই-জাতীয় সংসদে আইন চাই, কাদিয়ানিদের অমুসলিম ঘোষনা-করতে হবে করতে হবে’ স্লোগানে স্লোগানে গর্জে ওঠে সিলেট। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সিলেটে বিভাগীয় খতমে নব্যুওয়ত মহাসমাবেমশ আগতদের গগণবিদারী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে হযরত শাহজালারের স্মৃতি বিজড়িত সিলেট সিলেট মহানগরী।
শনিবার অনুষ্ঠিত এই সমাবেশের ফলে নগরীর রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হয়ে যায়।
ওলামা পরিষদ বাংলাদেশ’ ডাকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে গাড়ি বহর নিয়ে ছাত্র জনতািমিছিল সহকারে এ মহা সমাবেশে এসে মিলিত হন। দুপুর ১২ টার শুরু হলেও এর আগেই সিলেট রেজিস্ট্রারি মাঠে নামে জনতার ঢল। নগরের তালতলা, সুরমামার্কেট, বন্দরবাজার এলাকায় বন্ধ হয়ে যায় যানচলাচল । নগরীর অন্য প্রধান প্রধান সড়কেও সৃষ্টি হয় তীব্র যানজট । বিকাল ৫টা পর্যন্ত এ মহাসমাবেশকে কেন্দ্র করে সিলেট নগরে লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটে।
মহাসমাবেশের প্রথম পর্বে সভাপতিত্ব করছেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা রেজাউল করিম জালালী। এ সময় বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের ও লামায়ে কেরাম ও রাজণেতিক নেতৃবৃন্দ।
মহাসমাবেশের দ্বিতীয় পর্বে উলামা পরিষদ বাংলাদেশ’র উপদেষ্টা মাওলানা শায়খ জিয়া উদ্দিনের সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন পূর্ব সিলেট আযাদ দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি মাওলানা শায়খ আলিম উদ্দিন দুর্লভপুরী, বেফাকুল আরাবিয়া বাংলাদেশ’র সহ-সভাপতি মুফতি রশিদুর রহমান ফারুক বরুণা, উলামা পরিষদ বাংলাদেশ’র নেতা মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী ও মাওলানা শায়খ নুরুল ইসলাম খান সুনামগঞ্জী এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আসন্ন সিসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ।
মহাসমাবেশে বক্তারা ‘আমদিয়া মুসলিম জামায়াত’ নামধারী কাদিয়ানী সম্প্রদায়ের দ্বীন ইসলাম ও আখেরী নবী (সা) বিরোধী নানা অপতৎপরতা এবং ইসলাম বিদ্বেষী নানা কর্মকাণ্ড তুলে ধরেন । বক্তারা জাতীয় সংসদে আইন পাস করে করে কাদিনায়ানিদের কাফির ঘোষণার দাবি জানান। বিকেল ৫ টায় শেষ মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি হয়।