২৬ মে ২০২৩


গোয়াইনঘাটে সুইস গেইট নির্মাণ : সুফল ভোগ করবে ২৫০ কৃষক

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পূর্ব তারুখাল গ্রামের মরা খালের উপর কৃষি আবাদ বৃদ্ধির লক্ষ্যে শুকনো মৌসুমে পানি ধরে রাখতে ২১ লক্ষ ১১ হাজার টাকা ব্যয়ে সুইচ গেইট নির্মাণ করা হয়েছে।

শুক্রবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ সর্বশেষ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান ফারুক আহমদ জানান, এ সুইচ গেইটের আওতায় আশপাশের প্রায় ২ হাজার হেক্টর জমি শুকনো মৌসুমে চাষাবাদের আওতায় আসবে এবং প্রায় ২৫০ টি পরিবার উপকৃত হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীর অক্লান্ত পরিশ্রম করে ও কাজের গুণগত মান উন্নয়ন করে এই সুইচ গেটটি নির্মান করা হয়েছে। এখন এই সুইচ গেটের সুফল ভোগ করবেন ঐ এলাকার কৃষকেরা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ কৃষি বিপ্লবের জন্য এবং স্থানীয় কৃষদের পানির সমস্যা দূরীকরণে এই সুইচ গেইট নির্মাণ করা হয়।

উপজেলা চেয়ারম্যান ফারুক ও ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান মামুন পারভেজ, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সাংবাদিক আমির উদ্দিন ও ইউপি সদস্যরা।

শেয়ার করুন