২৩ মে ২০২৩
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ওয়াটার ট্রিটমেন্ট রুহি ড্রিংকিং ওয়াটার নামে একটি পানির কারখানায় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত যুবক সন্তোষ সরকার দূর্গাপুর গ্রামে কুলেন্দ্র সরকারের ছেলে ।
মঙ্গলবার উপজেলার আন্দিউড়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবপুর থানা ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।