৫ মার্চ ২০১৮
ডেস্ক রিপোর্ট : অসুস্থ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে দেখতে তার বাসায় যান মহানগর যুবলীগ নেতৃবৃন্দ। এসময় তারা সাবেক মেয়রের শারিরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ন আহব্বায়ক মুশফিক জায়গীরদার, ২২ নং ওয়ার্ড যুগলীগের সহ-সভাপতি আহমেদ মিতুল, সুলতান মাহমুদ সাজু, যুবলীগ নেতা আব্দুল মান্নান, আনাস মাহমুদ রুবেল, শাহ মোঃ জুলফিকার নয়ন, মোঃ আদনান খান প্রমূখ।
(আজকের সিলেট/৫ মার্চ/ডি/প্রেবি/এসটি/ঘ.)