২২ মে ২০২৩
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ থানার সীমান্ত এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সাইফুর রহমান (৩৪) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিলেন। ছুটি নিয়ে বাড়িতে পরিবারের সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন। তার মিশনে আফ্রিকার কঙ্গোতে যাওয়ার কথা ছিল।তিনি এক সন্তানের জনক।
সোমবার বেলা ১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর চৌমুহনীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সোলেমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জনায়, গোলেরহাওয় গ্রামের মো. আং সোবহান এর ছেলে সেনা সদস্য মো. সাইফুর রহমান (৩৪) ও তার বন্ধু গফফার মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। গোলেরহাওর চৌমুহনী এলাকায় আসলে পিছন থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা মোটরসাইলকে ধাক্কা দেয় এ সময় মোটর সাইকেল রাস্তার পাশে থাকা ওয়াফাই লাইনের খুঁটির সাথে ধাক্কা খেলে সাইফুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে সেনাবাহিনীর লোকজন তাকে সিলেট সেনা সদরে নিয়ে যায়।