৪ মার্চ ২০১৮


জাফলং থেকে ইয়াবাসহ তরুণ আটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলার পুলিশের গোয়েন্দা শাখা গোয়াইনঘাট থানাধীন জাফলং থেকে ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে। গোয়েন্দা পুলিশের এসআই মোঃ মশিউর রহমান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত শনিবার রাতে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।

গোয়াইনঘাট থানাধীন ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের অর্ন্তগত কালীনগর মুসলিমনগরের আবদুল হকের মার্কেটের সামনে কাঁচা রাস্তার উপর মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে পশ্চিম কালীনগর গ্রামের বাসিন্দা মৃত মাবুল হকের ছেলে আব্দুল করিম (২২) এর নিকট হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে এসআই মো. মশিউর রহমান এর দাখিলকৃত এজাহারের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জৈন্তাপুর মডেল থানার আব্দুর রহমানের বিরুদ্ধে একটি মামলা (নং-৮(৩)১৮) দায়ের করা হয়েছে।

সিলেট জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার মো. লুৎফর রহমান রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন।

(আজকের সিলেট/৪ মার্চ/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন