২০ মে ২০২৩


দক্ষিণ সুরমায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

শেয়ার করুন

ডেস্ক রির্পোট : সিলেটের দক্ষিন সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

শনিবার দুপুরের দিকে লাশ’টি উদ্ধার করা হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. শামসুদ্দোহা (পিপিএম) অজ্ঞাত লাশ উদ্ধারের বিষয়েটি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে দক্ষিন সুরমার হুমায়ুন রশিদ চত্ত্বরের ফুটওভার ব্রিজের নিচ থেকে লাশ’টি উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অসুস্থ হয়ে মারা গেছেন তিনি। লাশ’টি উদ্বার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

শেয়ার করুন