১৮ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট সদর উপজেলার ৪ নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও ইউনিয়ন সদস্যদের মাঝে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১১টায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ ।
আশফাক আহমদ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। দেশের মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন। নিজ নিজ এলাকার উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব যেন আপনার পালন করেন সেই দিকে লক্ষ্য রাখবেন।
এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ বলেন, আমি জনগণের ভোটে ও ভালবাসায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। আজ আমি দায়িত্ব গ্রহণ করলাম। এখন থেকে আপনারা সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য এবং সমাজের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন।
সাবেক চেয়ারম্যান এডভোকেট মো. আফছর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ড সদস্য মো. আব্দুল মছব্বির।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৪নং খাদিমপাড়া মসজিদের ইমাম মাওলানা মখলিছুর রহমান। গীতা পাঠ করেন সুস্মিতা রানী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড সদস্য জামাল আহমদ, ২ নং ওয়ার্ড সদস্য আল আমিন, ৩নং ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম, ৪ নং ওয়ার্ড সদস্য জুবের আহমদ, ৫ নং ওয়ার্ড সদস্য তাজুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য শাহজাহান আহমদ, ৭ নং ওয়ার্ড সদস্য সবুজ আলী, ১০ নং ওয়ার্ড সদস্য ফরিদ উদ্দিন, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার সেলিনা বেগম শেলি, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শাহানা বেগম, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার নাজিয়া বেগম প্রমুখ।