১১ মে ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃস্ট হয়ে শাহ তানজিম (১৬) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত তানজিম ওই উপজেলার চাটপাড়া গ্রামের শাহ ইকবাল মিয়ার ছেলে। সে চাটপাড়া আইডিয়াল একাডেমির নবম শ্রেণির ছাত্র ছিল।
বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
চুনারুঘাট থানার এসআই সনজিৎ চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, তানজিমদের বাড়ির পাশের একটি মসজিদে গভীর নলকূপ বসানোর কাজ চলছিল। সেখানে স্থাপিতে পানির পাম্পে বিদ্যুৎস্পৃস্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।