৪ মার্চ ২০১৮


পরিচয় মেলেনি সেই কিশোরীর

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : কে এই কিশোরী ! ৮দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি (১৬) বছরের কিশোরীর মৃতদেহের পরিচয় । ২৫ ফেব্রুয়ারি সকালে একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত কিশোরী মেয়ের(১৬) লাশ উদ্ধার করে।

উদ্ধার হওয়ার এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও পরিচয় মেলেনি মেয়েটির । পুলিশ প্রত্যেক থানায় ছবি পাঠিয়ে দিয়েছে। তাদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান।

উল্লেখ্য, উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর নামকস্থানে মহাসড়কের পাশে ২১ ইঞ্চির টিভির বক্স পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এসময় বক্সটি খুললে কম্বল দিয়ে মোড়ানো রশি বাধা অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর লাশ দেখতে পান তারা।

সেসময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মোজাম্মেল হক বলেন,কিশোরীর মৃতদেহের পরিচয় সনাক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি। প্রত্যেকটি থানায় ছবি পাঠানো হয়েছে। আশা করি দ্রুত পরিচয় পাওয়া যাবে।

(আজকের সিলেট/৪ মার্চ/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন