৪ মার্চ ২০১৮
ডেস্ক রিপোর্ট : হার্টে রিং লাগানো শেষে সিলেটে ফিরলে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের চিকিৎসার সর্বশেষ খোঁজখবর নিতে ও দেখতে শনিবার রাতে ছড়ারপারস্থ বাসভবনে যান সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
এসময় নেতৃবৃন্দ সাবেক এই মেয়রের আশু সুস্থতা কামনা করেন। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় ১৪ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দীপন।
(আজকের সিলেট/৪ মাচ/ডি/কেআর/ঘ.)