১৫ ডিসেম্বর ২০২৩


সিকৃবিতে সিলেট মুক্ত দিবস পালিত

শেয়ার করুন

সিকৃবি প্রতিনিধি : আজ ১৫ই ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় পূণ্যভূমি সিলেট।বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সিলেট মুক্ত দিবস পালন করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি সিকৃবির প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. জামাল উদ্দিন ভূঞা।

শোভাযাত্রা শেষে পুষ্পস্তবক দিয়ে শহিদদের শ্রদ্ধা জানান ভাইস চ্যান্সেলর, জাতীয় দিবস উদযাপন কমিটিসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কর্মচারীবৃন্দ ও বাংলাদেশ ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর ভারত সীমান্তঘেঁষা সিলেট জেলা পাক হানাদারমুক্ত হয়। এদিন মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর তুমুল প্রতিরোধের মুখে পাক বাহিনী সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করে, হানাদারমুক্ত হয় সিলেট।

শেয়ার করুন