১ মে ২০২৩


মে দিবসে নগরের বিভিন্ন রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মহান মে দিবসে সিলেটের বিভিন্ন রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর হয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা নির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

সোমবার সকাল নয়টার দিকে নগরীর কাজিটুলার ক্বারী ইন রেস্টুরেন্ট ও সোবহানীঘাট এলাকায় তাজ রেস্টেুরেন্ট ও ইলিয়াস রেস্টুরেন্ট-এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যপারে রেস্টুরেন্ট মালিকদের সংগঠন সিলেট ক্যাটারার্স ওনার্স এসোসিয়েশনের সভাপতি শান্ত দেব গণমাধ্যমকে জানান, মে দিবসে নগরীর সকল রেস্টুরেন্ট বন্ধ থাকে তবে কিছু রেস্টুরেন্ট মালিক এসএমপি পুলিশ কমিশনার ও ডিসি’র সঙ্গে আলোচনা করে খোলা রাখার কথা জানিয়েছিলেন। প্রশাসনও সম্মতি দিয়েছিলো। যেহেতু সিলেট একটি পর্যটন নগরী। কিন্তু সকালে সোবহানীঘাট এলাকায় ৩-৪ টি রেস্টুরেন্টে কিছু দৃর্বৃত্তরা হামলা করেছে। আমরা এর নিন্দা জানাই।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমশিনার (মিডিয়া) সুদীপ দাস জানান, ‘হামলার ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে আমরা খো্ঁজ নিচ্ছি।’

পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, মে দিবেস রেস্টুরেন্টগুলো খোলা থাকায় কিছু শ্রমিক এসে খাবার নষ্ট করে চলে যায়। তবে রেস্টুরেন্ট মালিকরা দাবি করছেন এরা কোন শ্রমিক নন।

শেয়ার করুন