১৪ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কাশেমকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমকে ষড়যন্ত্রমুলক ও মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, যা গণতন্ত্রের জন্য আশানিসংকেত। অভিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।