১৩ মে ২০২৩
ফাইাল ছবি
নিজস্ব প্রতিবেদক : সিলেটের দক্ষিণ সুরমায় বিআরটিসি বাসের সাথে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৩ মে) বিকাল সোয়া ৩টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সরমার লালাবাজার নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহত দুই মোটরসাইকেল আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে তারা মিষ্টিজাত দ্রব্য বিক্রয়-বিপণন প্রতিষ্ঠান ‘পিউরিয়া’য় কর্মরত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান- পিউরিয়া’য় কর্মরত দুজন মোটরসাইকেলযোগে ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে সিলেটের দিকে আসছিলেন। দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার নোয়াগাঁও নামক স্থানে পৌঁছালে বিআরটিসি বাস (ঢাকা মেট্রোব ১৫-৪৭৭৫) এর সাথে ধাক্কা খেয়ে তারা ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে যান। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। জনতা বাস আটকালেও চালক ও হেলপার দ্রুত পালিয়ে যান।
খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ওেমাটর সাইকেল ও বাস জব্দ করে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দোহা পিপিএম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ।