১৩ মে ২০২৩


কোম্পানীগঞ্জ দিয়ে মাদকের সয়লাব, ফেনসিডিলের চালান জব্দ : আটক ১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে পাহাড়ি ঢলের মত নামছে মাদক ও ফেনসিডিল। উপজেলার বিস্তীর্ণ এলাকা ঘেষে ভারতের মেঘালয়া রাজ্য পাহাড় পাহাড় থাকায় দিবানিশি গড়িয়ে নামনো হয় মাদক ও ফেন্সিডিল। অজ্ঞাত কারণে বিজিবি ও থানা পুলিশের হাতে ধরা পড়ে না মাদক চোরাচালানীরা। তাই মাঝেমধ্যে অুিভযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিশেষ বাহিনী।

এরই ধারাবাহিকতায় 92 বোতল ভারতীয় ফেনসিডিলের চালানসহ এক মাদক চোরাচালানীকে আটক করেছে ডিবি।
সিলেট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একদল পুলিশ শানবার (১৩ মে) ভোরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের বতুমারা নোয়াগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মোঃ আইন উদ্দিন (২৯) উপজেলার নোয়াগাও বতুমারার আবুল বারী ওরফে আব্দুল বারীর পুত্র। এসম তার ঘরে থাকা ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয় ডিবি।
এ ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা শ্যামল বণিক।

শেয়ার করুন