৩ মার্চ ২০১৮


‘বি‌দেশী উপ‌দে‌শের দি‌কে তা‌কি‌য়ে নেই আওয়ামী লীগ’ ‌

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদেশি কোন উপদেশ খয়রাতের দিকে আওয়ামী লীগ তাকিয়ে নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার সকালে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার এলাকায় ৭ই মার্চের আওয়ামী লীগের জনসভা সফল করার জন্য লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

নির্বাচনকে সামনে রেখে বিদেশি কোন চাপ আছে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের বিবেকের চাপ, বাংলাদেশের জনগনের চাপ, একটা ঐতিহ্যবাহী গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা জনগনের চাপকে গুরুত্ব দেই। আমাদের দেশের গনতন্ত্র আমরাই পরিচালনা করবো। আমরা মনে করি, কেউ ধোয়া তুলশীপাতা নয়। যারা আমাদের উপদেশ দিচ্ছে তাদের দেশের গণতন্ত্রের চেহেরা, তাদের দেশের নির্বাচনের চেহারা সেটা সারা দুনিয়া জানে আমরাও জানি। কাজেই আমাদেরকে উপদেশ দিতে হবে না।

তি‌নি ব‌লেন, `আমরা একাটা অংশ গ্রহণ যোগ্য ফ্রি ফেয়ার এবং বিশ্বাস যোগ্য একটা নির্বাচন করবো। আমরা কারো উপদেশ খয়রাতের দিকে তাকিয়ে নেই। আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমাদের দেশের গণতন্ত্র চলবে। আমাদের দেশের নিয়ম অনুযায়ী আমাদের নির্বাচন চলবে। কাজেই এ নিয়ে বাইরে থেকে কে চাপ দিলো সেটা আমাদের বিবেচ্য বিষয় নয়। আমরা আমাদের নিয়ম অনুযায়ী, আমাদের সংবিধান অনুযায়ী একটা অবাদ সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি।’

সরকারী অর্থ ব্যবহার করে প্রধানমন্ত্রী ভোট চাইছেন এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, জনগনের কাছে যাওয়ার অধিকার নির্বাচিত প্রধানমন্ত্রীর আছে, এখনো নির্বাচনের শিডিউল ঘোষণা হয়নি। এই প্রশ্নটা হতে পারে তখন, যখন নির্বাচন কমিশন নির্বাচনের শিডিউল ঘোষনা করবে। এই মূহুর্তে দেশের প্রধানমন্ত্রী তিনি যে সকল উন্নয়ন করেছেন সেই সব নিয়ে জনগনকে অবহিত করার অধিকার প্রধানমন্ত্রীর আছে।

তি‌নি ব‌লেন, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নন, তিনি আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগের সভাপতি হিসেবে নৌকার ভোট চাওয়ার অধিকার প্রধানমন্ত্রীর আছে। তাতে এখানে কোন ব্যত্যায় ঘটে নি।

বিএনপির আন্দোলনের কৌশল মোকাবেলার আওয়ামী লীগ অবস্থান কি জানতে চাইলে কাদের বলেন, তাদের কৌশল সেটা তাদের ব্যপার, এটা নিয়ে আমাদের কোন বক্তব্য নেই। তারা কি কৌশর প্রয়োগ করবে সেটা তাদের ব্যাপর। আমরা দেখবো তাদের কৌশল যদি রাজনৈতিক হয় তাহলে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবো। তাদের কৌশল যদি ভায়লেন্সে সহিংসতার দিকে যায় তাহলে সহিংসতার জবাব উদ্বুদ্ধ পরিস্থিতিতে সেটা আমাদের জানা আছে। রাজনীতি রাজনীতি দিয়ে মোকাবেলা করবো, সহিংসতা মোকাবেলার জন্য আমাদের আইন প্রয়োগকারী সংস্থা আছে। তারা যখন যেটা দরকার সেটাই করবে।

এবারের ৭ই মার্চের সমাবেশে স্বরণ কালের সবচেয়ে বেশি জনসমাগম হবে আশা প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সমাবেশে আমাদের পার্টির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা আগামী নির্বাচনকে সামনে রেখে দিনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন এবং এ সময়ের ষরযন্ত্র চক্রান্তের মূখে আমাদের করণীয়, দেশবাসির করণীয়, নির্বাচনকে সামনে রেখে স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে জনগনকে তিনি আহ্বান জানাবেন। এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখবেন, সেজন্য আমরা জনগনকে দাওয়াত দিচ্ছি। জনগনকে আমরা সেদিন যতটুকু সম্ভব ভুগান্তির জায়গা থেকে সহণশীল রাখা যায় সেই চেষ্ট করবো।

এসয় সেখা‌নে আ‌রো উপ‌স্থিত ছি‌লেন, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, মহানগর দ‌ক্ষিণ আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক শা‌হে আলম মুরাদ প্রমুখ।

(আজকের সিলেট/৩ মার্চ/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন