১১ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী সমর্থনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর ২২ নং ওয়ার্ডের উপশহর এলাকায় এ সভা করা হয়।
বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্বাস চৌধুরী লিটন এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর এর সাধারণ সম্পাদক আব্দুল হক সাধুর পরিচালনায়, সিসিক মেয়র প্রার্থীর বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
সভায় প্রধান অতিথির অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, প্রধান প্রক্তার বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা হাজী আব্দুল মতিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ সেলিম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) পরিচালক হুরায়রা ইফতার হোসেন।
আরো বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. জোবের খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিন, সাবেক যুবলীগ নেতা ও মহানগর আওয়ামী লীগের সদস্য সুদীপ দে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, মহানগর আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগর এর সভাপতি এডভোকেট সংকর কুমার দে ।