৩ ফেব্রুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমে তাঁরই পরম ভক্ত স্বামী বিবেকানন্দের জন্মো তিথি উৎসব উদযাপিত হয়েছে।
শুক্রবার দিবসব্যাপী মধ্যনগর রামকৃষ্ণ মিশন মাইজপাড়ায় বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে স্বামী বিবেকানন্দের ১৬১তম জন্ম তিথিতে বর্ধিত উৎসব পালন করেন মধ্যনগর রামকৃষ্ণ আশ্রম কমিটি।প্রার্থনা, ভোগআরতী, বধর্মগ্রন্থাদিপাঠ, সঙ্গীতানুষ্ঠান, ধর্মালোচনা, মহাপ্রসাদ বিতরণ, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সন্ধ্যা প্রার্থনার পরপরই আলোকসজ্জার কথা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ময়মনসিংহ রামকৃষ্ণ মিশন থেকে আগত স্বামী ভক্তিপ্রদানন্দজী মহারাজ ও স্বামী কল্যাণদানন্দজী মহারাজ।এছাড়াও বক্তব্য সহ সার্বিক ভাবে উপস্থিত ছিলেন মধ্যনগর রামকৃষ্ণ মিশনের সভাপতি গোপেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি সরকার, শিক্ষক মাখন চন্দ্র মহানায়ক, বিবেকানন্দ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক অনুজ কান্তি দে সহ আগত অতিথি প্রমুখ।