৬ মে ২০২৩


গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সভা

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ মে) বিকাল ৩টায় সিলেট শাহী ঈদগাহ্ ময়দানে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সভাপতিত্ব ও যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদের সঞ্চলনায় এতে স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম।

সাদিক আহমদ রুবেলের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অন্যান্যদের মধ্যে অনুভূতি প্রকাশ করেন আলিম, খয়রুল, সাদিক, তারেকুজ্জামান, মাহফুজ, প্রদীপ। ছাত্র পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলার ১২টি ইউনিয়ের ইউনিয়ন প্রতিনিধি গঠন করা হয়। সংগঠনের বিগত কার্যাবলী নিয়ে আলোচনা করা হয় এবং সম্মেলনকে সফল করতে প্রয়োজনীয় প্রদক্ষেপ নিয়ে আলোচনা করেন সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে যাঁরা বিভিন্নভাবে অবদান রেখেছেন তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও প্রয়াতদের রূহের মাগফিরাত কামনা করা হয়। সদ্য সাবেক সভাপতি ইকবাল আহমদের সক্রিয়তা নিয়ে প্রশংসা করেন সংগঠনের সদস্যরা। সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রকৌশলী জসিম উদ্দিন বাহারের পিতা বীর মুক্তিযোদ্ধা মো: রহমত উল্ল্যাহ’র সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

সাধারণ সভায় আরো উপস্থিত ছিলেন আলী, তুষার, অপি, জুবায়ের, আবু সুফিয়ান, সেলিম, ইমন, জিয়াউর, আলী আহমদ, কামরুল, জাবের, আসহাবুল হক, শাহ জামান, জুবের, আবুল, মিজান, আল আমিন, কয়েছ, মোস্তাফিজ, জাহেদ, মইনুল, তোফায়েল, রাসেল, শাহরিয়া, ইমরান, মামুন, হুমায়ুন, দুলাল, নাছির, রাহিম, মুতি, জুনেদ, মামুন, রাজু, মুন্না, নয়ন, হাবীব, জাহেদ ইকবাল, শাহীন, সুলতান, হুমায়ুন, হাসান প্রমুখ।

শেয়ার করুন