৪ মে ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিটি করপোরেশন নির্বাচনে মহানগর জাতীয় পার্টির আহবায়ক মো. নজরুল ইসলাম বাবুলকে মেয়র পদে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। এর আগে গত সিসিক নির্বাচনে ৯ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচনে অংশ নেন নজরুল ইসলাম বাবুল। সে নির্বাচনে আওয়ামীলীগ নেতা মখলিছুর রহমান কামরানের কাছে পরাজিত হন তিনি।
বৃহস্পতিবার ৫ সিটির প্রার্থী চূড়ান্ত করে দলটি। রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের কার্যালয়ের মিলনায়তনে সাংগঠনিক সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
সিসিকে মেয়র পদে দলীয় মনোনয়ন পেদে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুল, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি আবদুস সামাদ মাঠে সক্রিয় ছিলেন। নগরে পোস্টার, তোরণ, বিলবোর্ডেও মাধ্যমে নিজেদের প্রার্থিতার জানান দেন তারা। শেষ পর্যন্ত এই তিনজনের মধ্য থেকে বাবুলকেই বেছে নেয় দল।
উল্রেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।