৩ মার্চ ২০১৮


অল্পের জন্য রক্ষা পেলেন কয়েস লোদী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিগন্যালম্যান না থাকায় সিলেট শহরতলীর শিববাড়ি রেলক্রসিংয়ে অল্পের জন্য বড় ধরণের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর রেজাউল হাসান লোদী কয়েস লোদী।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি দক্ষিণ সুরমায় যান। শিববাড়ি রেলক্রসিংয়ে অতিক্রমকালে তিনি দেখতে পান, তার সামনে ট্রেন। এ অবস্থায় কোন মতে, তিনি বেকগিয়ারে পেছনে আসেন।

কয়েছ লোদী জানান, মাত্র তিন সেকেন্ডের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন। সিগন্যাল দায়িত্বরত থাকলে ট্রেন আসা-যাওয়ার সময় সংশ্লিষ্ট রেলক্রসিংয়ে বাঁশ ফেলা হতো। তিনি এ ব্যাপারে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ ব্যাপারে কথা বলতেসিলেট জিআরপি’র ওসি জাহাঙ্গীর হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

(আজকের সিলেট/৩ মার্চ/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন