৮ সেপ্টেম্বর ২০২০


করোনায় পিডিবি’র অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীর মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : কোভিড-১৯ (করোনা ভাইরাসে) আক্রান্ত হয়ে পিডিবি’র অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রুহুল ইসলাম চৌধুরী (মুবিন) ইন্তেকাল করেছেন। (ইন্না………রাজিউন)। তার বাড়ি গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামে। তিনি বর্তমানে হযরত শাহজালাল (রহঃ) উপশহর, সিলেটের এফ ব্লকের, ৩ নম্বর রোডের বাসিন্দা।

সোমবার গভীর রাতে নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মুবিন আইডিই’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি ছিলেন। মরহুমের জানাজা মঙ্গলবার বাদ আছর নগরীর মানিক পীর রহঃ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন