৩০ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়ন পত্র ক্রয় ও দাখিলের ২য় কার্যদিবসওে মেয়র পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ কিংবা দাখিল করেননি। তবে সাধারণ কাউন্সিলর পদে মাত্র ৬ জন মনোনয়পত্র ক্রয় করেছেন।
রোববার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বিষয়টি জানা গেছে।
সিসিক নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন ১নং ওয়ার্ডে ১ জন, ৭নং ওয়ার্ডে ১জন, ৮নং ওয়ার্ডে ১জন, ২২ নং ওয়ার্ডে ২জন এবং ২৭ নং ওয়ার্ডে ১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট জেলা নির্বাচন কার্যালয়ের দায়িত্বশীল উপজেলা নির্বাচন অফিসার কামাল হোসেন আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল থেকে মনোনয়নপত্র ক্রয় ও দাখিলে কার্যক্রম শুরু হয়েছে এবং মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে পর্যন্ত। এর পরবাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট গ্রহণ ২১ জুন।