১৯ জুলাই ২০১৭
ফেন্সুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জে নৌকা ডুবে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-সিলেট নগরীর ফাজিলচিস্ত এলাকার আব্দুল মতিনের ছেলে রিয়াজ আহমদ ও নুরপুর এলাকার ফেঞ্চুগঞ্জের নুরপুর এলাকার আব্দুল লতিফের ছেলে শিহান উদ্দিন। তারা সম্পর্কে খালাতো ভাই।
মঙ্গলবার রাতে স্থানীয় নুরপুর এলাকার গাড়ুনী বিলে এ ঘটনা ঘটে।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে স্বপরিবার শিহানদের বাড়িতে আসেন রিয়াজ। রাত সোয়া ১১ টার দিকে ছোট খেয়া নৌকা নিয়ে পাঁচজন স্থানীয় গাড়ুনী বেড়াতে যান। হঠাৎ বাতাসের কারণে নৌকা ডুবে যায়। এসময় তিন জন সাঁতারে পাড়ে উঠলে রিয়াজ ও শিহান মারা যান। রাত ১ টার দিকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা।
(আজকের সিলেট/১৯ জুলাই/ড/কেআর/ঘ.)