২৭ এপ্রিল ২০২৩
নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওপর দিয়ে বয়ে যেতে শুরু করেছে কালবোশেখী ঝড়। পাশপাশি হচ্ছে বজ্রবৃষ্টিও। শহরতলী ও এর আশপাশ এলাকায় প্রচণ্ড ঝড় ও বজ্রবৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। ফলে বিদ্যুৎ সরবারহ বন্ধ হয়ে গেছে এবং পূরো সিলেটে নেমে এসেছে আঁধার।
বৃহস্পতিবার রাত ৮টার পর থেকেই মেঘাচ্ছন্ন হয়ে যায় সিলেটের আকাশ। এর পর হানা দেয় কালবোশখী ঝড় বৃষ্টি ও বজ্রবৃষ্টি। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত একাধারে বৃষ্টি হচ্ছে সিলেট নগর ও আশপাশ এলাকায়। মাঝে মাঝে বজ্রধ্বনিও হচ্ছে।
এদিকে, সিলেটের পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগেও আজ সন্ধ্যার পর কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাতসহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এর আগে সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। ফলে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।