২৭ এপ্রিল ২০২৩


আব্দুল খালিক মৃনালের মৃত্যুতে বিএনপির শোক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালিক মৃনালের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
এক শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, নগরীর পাঠানটুলা এলাকার প্রবীণ মুরব্বী, বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি
আব্দুল খালিক মৃনালের মৃতুতে আমরা এক গুণীজনকে হারালাম। তিনি আজীবন জাতীয়তাবাদী আদর্শের সংগ্রামে একজন অকুতোভয় সৈনিক হিসেবে লড়াই করেছেন।
আল্লাহ মরহুম আব্দুল খালিক মৃনালকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও
পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

এদিকে সিলেট মহানগর বিএনপির সাবেক উপদেষ্টা ও ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল খালিক মৃনালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খন্দকার আব্দুল মুক্তাদির। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
এক শোক বার্তায় তিনি বলেন, ৮নং ওয়ার্ডের পাঠানটুলা এলাকার প্রবীণ মুরব্বী ও ওয়ার্ড বিএনপির সাবেক সফল সভাপতি আব্দুল খালিক মৃনালের মৃত্যুতে আমরা একজন খাটি জিয়ার সৈনিককে হারালাম। তিনি আমৃত্যু জাতীয়তাবাদী আদর্শের
রাজনীতিতে সক্রিয় ছিলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি সব সময় নিজেকে নিয়োজিত রেখেছেন। আল্লাহ মরহুম আব্দুল খালিক মৃনালকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

শেয়ার করুন