২২ অক্টোবর ২০২৩
ডেস্ক রিপোর্ট : ডয়েচেভেলে ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে দুইদিনব্যাপী (২২-২৩ অক্টোবর) ‘আঞ্চলিক মিডিয়া আউটলেটের সম্পাদকদের জন্য পরামর্শ’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু ।
রোববার ইনস্টিটিউটের সভাকক্ষে প্রথমদিনের উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নুরুন নাহার হেনার সভাপতিত্বে কর্মশালা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উপপরিচালক (দৃশ্যসজ্জা ও রেখায়ন প্রশি.) জনাব আব্দুল মান্নান। সমন্বয়ক হিসেবে ছিলেন সহকারী পরিচালক (গণযোগাযোগ প্রশিক্ষণ) সাইফুন্নাহার তন্বী।
‘আঞ্চলিক মিডিয়ার সম্পাদকদের জন্য পরামর্শ কর্মশালা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার গুরুত্ব তুলে ধরে ইনস্টিটিউটের মহাপরিচালক নুরুন নাহার হেনা বলেন, ‘‘এ কর্মশালা স্থানীয় পর্যায়ে প্রকাশিত পত্রিকার সম্পাদক,প্রকাশকদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে; যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।’’ বাংলাদেশের গণমাধ্যমের উন্নয়নে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও ডয়েচেভেলে একাডেমি এর এই প্রচেষ্টা মাইলফলক হিসেবে কাজ করবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব জনাব মনজুরুল আহসান বুলবুল কর্মশালায় সম্পদব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য পেশ করেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত মহাপরিচালক ফায়জুল হক, ডয়েচেভেলে একাডেমি এর প্রতিনিধি জনাব ফাহমিম ফেরদৌস ও পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ
প্রশিক্ষণ কর্মশালায় সমগ্র বাংলাদেশের ২৬ টি জেলা থেকে স্থানীয় পর্যায়ে প্রকাশিত পত্রিকার সম্পাদক,প্রকাশকবৃন্দ অংশগ্রহণ করেন ।
এএস // আতারা