২৭ এপ্রিল ২০২৩


সিসিক নির্বাচন : প্রথম দিন মনোনয়ন সংগ্রহ হয়নি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন বিতরণ শুরু হয়েছে । মনোনয়নপত্র দাখিলের সময় আছে ২৩ মে পর্যন্ত। এর পরবাছাই ২৫ মে, প্রত্যাহারের শেষ সময় ১ জুন ও ভোট ২১ জুন।

বৃহস্পতিবার সকাল থেকে মনোনয়ন বিতরণ শুরু হলেও প্রথম দিনে কেউ মনোনয়ন কিনেননি।

জেলা রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার সৈয়দ কামাল হোসেন সাংবাদিকদের জানান, সকাল ১০টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন সংগ্রহের সময় ছিল। প্রথম দিন কেউ মনোনয়ন কিনেননি। তবে অনেকেই এসেছেন যাচাই বাছাই করতে।

শেয়ার করুন