২৬ এপ্রিল ২০২৩


বীর মুক্তিযোদ্ধা পংকজ ভট্টাচার্য্য স্মরণে শোকসভা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সম্মিলিত সামাজিক আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রেসিডিয়াম সদস্য প্রবীন রাজনৈতিক ব্যাক্তিত্ব পংকজ ভট্টাচার্য্য এর মৃত্যুতে শোকসভা করেছে সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখা।

বুধবার নগরীর নজরুল একাডেমীর হলরুমে শোক সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ড. সেলু বাসিত।

জেলার সদস্য সচিব সন্দীপন শুভ ও সিনিয়র সদস্য কমরেড হিমাংশু মিত্রের যৌথ সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার আহবায়ক জান্নাত আরা খান পান্না।

শোক সভার শুরুতেই শোক প্রস্তাব পাঠ করেন সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার সদস্য সচিব সন্দীপন শুভ। এরপর দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালনের মাধ্যমে প্রয়াতের প্রতি সম্মান জানানো হয়। শোক সভায় শোক সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সর্ব কনিষ্ঠ সদস্য দেবদ্যুতি প্রনমি মিথি।

শোকসভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দার আলী, সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোশাহিদ আহমদ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার নজরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমেদ মুক্তা, সম্মিলিত সামাজিক আন্দোলন সিলেট জেলা শাখার সাবেক আহবায়ক মুকির হোসেন চৌধুরী, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য দীনবন্ধু পাল।

প্রধান আলোচকের বক্তব্যে ডক্টর সেলু বাসিত বলেন, আজীবন গণমানুষের জন্য রাজনীতি করে যিনি নিজের ভালো থাকার জন্য এক মূহুর্ত ভাবেননি তিনি হলেন জননেতা পংকজ ভট্টাচার্য্য। পংকজ ভট্টাচার্য্য ছিলেন মনে প্রানে একজন বিশুদ্ধ রাজনৈতিক ব্যাক্তিত্ব। তিনি সংখালঘু নিপীড়ন, আদিবাসী নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে আজীবন ছিলেন আপোষহীন। এমন ক্ষনজন্মা মহাত্মার মহাপ্রয়ান বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক অংগনে যে শুন্যতার সৃষ্টী করেছে তা সহজে পূরন হবেনা। পংকজ ভট্টাচার্য্যের আদর্শ হৃদয়ে লালন করে তরুন সমাজকে অসাম্প্রদায়িক, প্রগতিশীল একটি সমাজ বিনির্মানে এগিয়ে যেতে হবে । তবেই পংকজ ভট্টাচার্য্যের আজীবন দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন তা স্বার্থক হবে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সম্মিলিত সামাজিক আন্দোলনের সিনিয়র সদস্য এবং ঐক্য ন্যাপ নেতা ফজলুর রহমান, সম্মিলিত সামাজিক আন্দলন সিলেট জেলা শাখার সদস্য শ্যামল সোম, এম,এস এ মাসুম খান, লিমন খান, কে এম রানা, মাহাথির মাহমুদ সাইফ, হেলাল আহমদ, হাসান বক্ত চৌধুরী প্রমূখ।

শেয়ার করুন