২৫ এপ্রিল ২০২৩


কুলাউড়ায় ধর্ষক পিতা শ্রীঘরে, মেয়ে হাসপাতালে

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় মাদ্রাসায় পড়ুয়া নিজ মেয়েকে (১৩) ধর্ষণের অভিযোগে পিতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আফতাব আলী ওরফে চিনু মিয়াকে (৫০) উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গিয়াসনগর গ্রামের কাছিম আলীর ছেলে।

মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই মেয়ে স্থানীয় একটি মাদ্রাসায় সপ্তম শ্রেণিতে লেখাপড়া করে। দেড়মাস আগে তার মা কাজের উদ্দেশ্যে প্রবাসে চলে যান। তিনি প্রবাসে যাওয়ার পর থেকে চিনু মিয়া তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। শনিবার রাতে তার মেয়ে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত ২টার দিকে মেয়েটি ঘুমে থাকা অবস্থায় বাবা চিনু মিয়া তাকে মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে।

ধর্ষণের শিকার মেয়েটি সোমবার তার নানাবাড়ি উপজেলার লস্করপুরে গিয়ে বিষয়টি জানালে পরদিন মঙ্গলবার সকালে তার নানী এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরই ধর্ষক চিনু মিয়াকে বাড়ি থেকে গ্রেফতার করে।

কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক জানান, এ বিষয়ে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন