২২ এপ্রিল ২০২৩


জনগনের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হলে সকল খুনের বিচার হবে : কাইয়ুম চৌধুরী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দেশে আইনের শাসন নেই গুম খুন নিত্যনৈমতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কোন রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। মানুষ আজ আতঙ্কগ্রস্ত। দেশবাসী এই অপশাসন থেকে মুক্তি চায়। দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা হলে সকল হত্যার বিচার হবে। তাই জনগনের সরকার প্রতিষ্টা করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত বিএনপির দশ দফা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে আন্দোলন সংগ্রাম করতে হবে।

শুক্রবার রাতে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের নলজুর ভোটকেন্দ্রে পুলিশের সম্মূখে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত তৎকালীন বালাগঞ্জ উপজেলার ছাত্রদলের সাধারন সম্পাদক সায়েম আহমদ সোহেলের বৃদ্ধ মাতাকে দেখতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুর ,শহীদ সায়েম সোহেলের ভাই লুৎফুর রহমান চেয়ারম্যান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী শামীম ও বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমদ সোহেল প্রমূখ।

শেয়ার করুন