২৪ ফেব্রুয়ারি ২০১৮


রাজনগরে মাটি ধ্বসে শ্রমিক নিহত

শেয়ার করুন

আজকেরসিলেটডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে টিলার মাটি কটার সময় মাটি ধ্বসে ট্রাকের রেলিংয়ের ধাক্কা লেগে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমীকের নাম আছকান মিয়া (২৮)। তিনি টেংরা ইউনিয়নের করতল গ্রামের মতলিব মিয়ার ছেলে।

রাজনগর থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের গয়াসপুর গ্রামে বেশ কিছুদিন থেকে টিলার মাটি কাটা হচ্ছিল। শনিবার দুপুরে উপজেলার টেংরা ইউনিয়নের করতল গ্রামের মতলিব মিয়ার ছেলে শ্রমিক আছকান মিয়া (২৮) ট্রাকে টিলার মাটি কাটছিলেন। এ সময় মাটি ধ্বসে ট্রাকের বডির সঙ্গে ধাক্কা খান। এতে তার মাথা ফেটে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে করে মর্গে মৌলভীবাজার পাঠান।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার ও ট্রাক আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

 

(আজকের সিলেট/২৪ফেব্রুয়ারি/ডি/এফএম/ঘ.)

শেয়ার করুন