২১ এপ্রিল ২০২৩


ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম’র ঈদ শুভেচ্ছা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : দেশ বিদেশে অবস্থানরত সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট ৪ আসন(গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) এর মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রিমকোর্ট’র বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার কামরুজ্জামান সেলিম।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। সাম্য মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।

সেলিম বলেন, তিনি সুখে দুঃখে সব সময় সিলেট ৪ আসনের জনগণের পাশে থাকতে চান।আনন্দ, শান্তি- সুধায় ভরে উঠুক প্রত্যেকের জীবন।এটাই তার কামনা।

শেয়ার করুন