২০ এপ্রিল ২০২৩


বাউরভাগ মাদরাসা ও ছৈলাখেল মসজিদে দারুল ক্বিরাতের সমাপনী সম্পন্ন

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট জাফলংস্থ বাউরভাগ মাদরাসা ও ছৈলাখেল কেন্দ্রীয় জামে মসজিদে দারুল কিরাতের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত গোয়াইনঘাট উপজালার জাফলংস্থ বাউরবাগ হাওয়র আলিম মাদরাসা ও ছৈলাখেল কেন্দ্রীয় জামে মসজিদ শাখা দয়ে রামাদান মাসব্যাপী বিশুদ্ধ কুরআন প্রশিক্ষণ শেষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

উক্ত অনুষ্টানে দয়ে হাজী সিকান্দার আলী ফাউন্দেশন সালুটিকর এর পক্ষথেকে সকল শিক্ষর্থীদের পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার ২০ এপ্রিল বেলা ২ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোয়াকুল কলেজের অধ্যক্ষ ও মধ্যে জাফলং ইউনিয়ন চেয়ারম্যান মো. লোকমান হোসেন শিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সিকান্দার আলী ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক নাজমুল হক চৌধুরী, সাংগাঠনিক সম্পাদক মাওলানা মো. কামাল উদ্দিন কামালী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল আউয়াল, মাও. মির হোসেন, ডা. সারওয়ার হোসেন, হাজী হোসেন মিয়া, মো. হাসন আলী, মাষ্টার নুরুল ইসলাম, লতিফিয়া ক্বারী সোসাইটি জৈন্তাপুর এর সভাপতি মাও. দেলওয়ার হোসেন, ক্বারী সোহেল আহমদ, জসিম উদ্দিন, শাহিন আহমদ প্রমুখ।

শেয়ার করুন