৮ এপ্রিল ২০২৩


হাজী সিরাজুল ইসলাম ট্রাষ্টের খাদ্য সামগ্রী বিতরণ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : হাজী সিরাজুল ইসলাম ট্রাষ্ট -এর পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে আত্ম মানবতার সেবায় ১৩০ পরিবারের মধ্যে চাউল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে খানুয়া হাজী সিরাজুল ইসলাম জামেয়া মহিলা মাদ্রাসায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে খানুয়া হাজী সিরাজুল ইসলাম মহিলা মাদ্রাসার সভাপতি হাজী খালিকুল ইসলাম (বাচ্চু মিয়া) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলার ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান।

মোঃ জুনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাজী সিরাজুল ইসলাম ট্রাষ্টের সাধারণ সম্পাদক ও অত্র মহিলা মাদ্রাসার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মালিকুল ইসলাম সুফি মিয়া শুরুতে কোরআন তেলাওয়াত করেন। বেলাল হোসেন সহ আরও উপস্থিত ছিলেন অত্র ট্রাষ্টের সদস্য মোঃ ছালেক মিয়া, মোমিনুল ইসলাম হিরন মিয়া, মোজাম্মেল আলী।

উপস্থিত ছিলেন সমাজ সেবক আব্দুস শহীদ রাজা অত্র মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা জামাল উদ্দিন, মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আজমল আলী দোয়া পরিচালনা করেন অত্র মহিলা মাদ্রাসার মুহতামিম হাফিজ মাওলানা জামাল উদ্দিন সহ খানুয়া গ্রামের বিশিষ্ট মুরব্বিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন