১৮ এপ্রিল ২০২৩


গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইফতার সামগ্রী তৈরির বিষয় নিয়ে শ্বশুর ও স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। নির্যাতনের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কুলাউড়া থানার ওসি আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের গৃহিণী রোজিনা বেগম ইফতার সামগ্রী তৈরি করার বিষয় নিয়ে স্বামী আব্দুস সালাম ও শ্বশুর শফিক মিয়ার নির্যাতনের শিকার হন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার রাতেই পুলিশের সহায়তায় স্বজনরা নির্যাতিতা রোজিনা বেগমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

তিনি জানান, এঘটনায় রোজিনা বেগমের ভাই বাবুল মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। তার স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন