২ অক্টোবর ২০২৩


গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভা

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি:

বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গোয়াইনঘাটে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ পালিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনিক কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও স্বগত বক্তব্য দেন মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শিবলী আতিকা তিন্নী, প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা দুপ্রক এর সম্পাদক আব্দুল মালিক, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষক রাজন চন্দ্র নাথ,শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন শান্তারাণী চন্দ।

সভায় উপস্হিত ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক রহমত উল্ল্যাহ,শামীম আহমদ বিভিন্ন নারী সমিতির নেতৃবৃন্দ,ও এলাকার কণ্যাশিশুরা।পরে দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার ও স্বেচ্ছাসেবী নারী সমিতির অনুদানের চেক প্রধান করা হয়।

 

আজকের সিলেট / জেকেএস (জনি কান্ত শর্মা)

শেয়ার করুন