১৩ জানুয়ারি ২০২৩
নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় অফিসার্স চয়েজ ২৬০ বোতল মদ উদ্ধারসহ কালাম (৩৭) নামের এক যুবকে আটক করা হয়েছে। আটকৃত কালাম বিয়ানীবাজার উপজেলার মইয়াখালীর মৃত মড়াই মিয়ার ছেলে।
শুক্রবার ভোর সোয়া ৬টার দিকে উপজেলার মইয়াখালি থেকে মদ উদ্ধারসহ তাকে আটক করা হয়।
সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় জানান, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন’র সার্বিক নির্দেশনা মোতাবেক চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই নিয়োজ মোর্শেদ আবির বাদী হয়ে মামলা দায়ের করেছেন।