১৭ এপ্রিল ২০২৩
সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট থেকে : প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আওয়ামী লীগের নৌকা গাছে নয় মাটিতে থাকে, নৌকা জনগণের প্রতিক উন্নয়নের প্রতীক বঙ্গবন্ধুর আদর্শের প্রতিক নৌকা। আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি তারা গাছে নয় জনগণের পাশে থেকে জনগণের সেবক হয়ে কাজ করি। আওয়ামী লীগ জনগণের সেবক হিসেবে কাজ করছে। সরকারের উন্নয়নের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হবে।
সোমবার বেলা ১ টায় উপজেলার নান্দিরগাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপাহারের ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ২০৪১ সালের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দিতে হবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসি কান্ত হাজং, গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ও গোয়াইনঘাট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ এবং ওয়ার্ড সদস্যবৃন্দ।