১৬ এপ্রিল ২০২৩


ওসমানীনগরে ভূয়া সাংবাদিক গ্রেফতার

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত কাওসার আহমেদ (৩০) উমরপুর ইউনিয়নের খাদিমপুর গ্রামের হাসান আলীর পুত্র।

উপজেলার গোয়ালাবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে দক্ষিন গোয়ালাবাজারস্থ এম রুবেল এন্টার প্রাইজ নামক ভাঙ্গারীর দোকানে একটি ক্যামেরা নিয়ে প্রবেশ করে দোকান এর ভিতরে ভিডিও ধারণ করে এবং নিজেকে সাংবাদিক পরিচয় দেয়। তখন দোকানের মালিক এইছ রুবেলসহ উপস্থিত লোকজন তার পরিচয়পত্র দেখাতে চাইলে সে কোন পরিচয়পত্র প্রদর্শন করতে পারেনি। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। রোববার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন