১৬ এপ্রিল ২০২৩


বিএনপি নেতা মখন মিয়া চেয়ারম্যান আর নেই

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা বিএনপির উপদেষ্ঠা ও সাবেক সহ সভাপতি, দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন পরিষেদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ মখন মিয়া আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে মোল্লারগাঁও ইউনিয়নে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।

মরহুমের নামাজে জানাজা রোববার রাত ১১ টার সময় মখন দোকান মখন মিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন