১৬ এপ্রিল ২০২৩


হবিগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরতলীর পইল থেকে তাজুল ইসলাম (২০) মিয়া নামে এক সন্তানের জনকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত তাজুল সদর উপজেলার পইল (মাইজ হাটি) গ্রামের সমেদ আলীর পুত্র।

শনিবার দিবাগত রাতে ঘরের দরজা বন্ধ করে পরিবারের লোকজনের অগোচরে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তাজুল। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে কেউ বলতে পারেনি।

খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মতুর্জা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করা। ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে নিয়ে আসেন তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে কেউ বলতে পারেনি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।

শেয়ার করুন