১৪ এপ্রিল ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি: গোয়াইনঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের সূচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দিতে সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা সম্প্রদায় ও বিভিন্ন বয়সী লোকজন ভিড় করতে থাকে উপজেলা চত্বরে। এছাড়া নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে প্রশাসনের অন্যান্য দপ্তর, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।