১২ এপ্রিল ২০২৩
আমিনুল হক, মধ্যপ্রাচ্য অফিস (দুবাই) : মধ্যপ্রাচ্য সহ বিশ্বে বুকে বাংলাদেশের সুনাম অর্জন করা বাংলাদেশি পারফিউম কোম্পানি আল হারামাইন পারফিউমের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের আজমানস্থ এরিয়ায় অবস্থিত কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গনে প্রবাসী বাংলাদেশী সহ বিভিন্ন দেশের মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিল সর্ম্পূন হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার প্রায় ৫ হাজারের অধিক লোকের ইফতার মাহফিলে বাংলাদেশিদের পাশাপাশি স্থানীয় আরবী ছাড়াও নানাদেশের নেতৃস্থানীয় মানুষের উপস্থিতিেতে মুখরিত হয়ে ওঠে হারামাইন প্রাঙ্গন। নারী পুরুষ ৫ হাজার মানুষের আয়োজন ছাড়াও কোম্পানির প্রধান ফটকে সবদেশের সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয় ইফতার। অনুষ্ঠানটি সুশৃংখল করতে দায়িত্ব পালন করে স্থানীয় আজমান পুলিশ।
প্রতিবছর ইফতার মাহফিল করে কেবল মানুষের মেলবন্ধন নয় বরং বাংলাদেশ এবং আমিরাতের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের চিন্তার কথা জানালেন আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান চেয়ারম্যান সি আইপি মাহতাবুর রহমান নাসির। একইসাথে আমিরাতে বাঙলাদেশর নামে কোন সড়কের নাম না থাকায় বাংলাদেশ সরকার তেকে সে উদ্যোগের আহবান জানান তিনি।
অনুষ্ঠানে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত প্রবাসিদের উদ্দেশ্যে বলেন, আমিরাত সরকার নতুন যে পদক্ষেপ নিয়েছে শ্রমিকদের জন্য তার জন্য বাংলাদেশি শ্রমিক এবং নিয়োগকর্তরা মেয়াদের ভেতর পুর্ণ করুন।
আমিরাতের শুধু বাংলাদেশি কমিউনিটি নয় বরং পুরো আমিরাত জুড়ে বৃহৎ এ ইফতার মাহফিলে স্থানীয় বাংলাদেশি, এশিয়া এবং নানাদেশের সামাজিক, ব্যবসায়িক ও সাংস্কৃতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।