৮ এপ্রিল ২০২৩


দূর্ঘটনায় নিহত শিক্ষার্থী জুইঁয়ের নামে শ্রেনী কক্ষের নামকরণ

শেয়ার করুন

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে : স্কুল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরনকারী ধর্মপাশা ডাঃ রফিক চৌধুরী জুনিয়র হাই স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল আরফা জুঁইের (১৫) নামে একটি শ্রেনী কক্ষের নামকরন করা হয়েছে। ৭ম শ্রেণীর এ কক্ষটির নাম দেওয়া হয় “জান্নাতুল আরফা জুঁই কক্ষ”।

শনিবার দুপুর ১২টায় ডাঃ রফিক চৌধুরী জুনিয়র হাই স্কুলের ৭ম শ্রেণীর একটি কক্ষের নামকরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রতিষ্টাতা অধ্যাপক ডাঃ রফিক চৌধুরী, জুইঁয়ের পিতা তানভীর হোসেনের সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

উল্লেখ্য, গত ০৩ এপ্রিল রোববার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধর্মপাশা টু কান্দাপাড়া সড়কে সড়ক দূর্ঘটনায় মৃত্যু বরণ করে। পরের দিন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন