৪ এপ্রিল ২০২৩
বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গত ২৮ মার্চ রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। জন্মের পর থেকে ছেলেকে নিয়ে বেশ আনন্দেই কাটছে নায়িকার দিন। তবে ছেলের নাম কি রেখেছেন তিনি? সেটা জানতে উদগ্রীব ছিলেন তারকার ভক্তরা। এবার নায়িকা নিজেই জানালেন তার ছেলের নাম।
ফেসবুকে ছেলের নাম প্রকাশ করেছেন মাহি। এদিন ফেসবুকে নায়িকা লিখেন, ‘আলহামদুলিল্লাহ, মো. মোসাইব আরাশ সামসুদ্দিন ফারিশ সরকার’।
যদিও সন্তান গর্ভে আসার আগেই মাহি জানিয়েছিলেন, তিনি মেয়ে সন্তান চান। আর মেয়ে হলে নাম রাখবেন ফারিশতা। এই নামে মাহি ও তার স্বামী রকিব সরকারের একটি রেস্টুরেন্টও আছে। কিন্তু বিধিবাম, মেয়ে নয় মাহির গর্ভে আসে ছেলে সন্তান।
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারকে বিয়ে করেন মাহি। এটি মাহির দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়ে করেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে।